1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃক্ষরোপন রোপন কর্মসূচী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (০৮ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের  জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে র‍্যালির শেষে দুপুর ১২ দায় উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার কার্যকরি সদস্য ও মূখ্যপাত্র লিজা আক্তার, মহিলা কলেজের শারিরীক শিক্ষক নাদিরা জামান পান্না। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা আক্তার খাতুন। তাছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রী বৃন্দ , উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তরের অফিসারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, সমাজসেবক, এন.জি.ও কর্মী  এবং  সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে  দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে হবে। নারীরা উন্নতি হলে দেশ উন্নতি হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  

এর পরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন শহীদ হারুন পার্কে এসিক নারী কল্যাণ সংস্থা, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থা ও এসিক ইয়ুথ এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবসের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar