বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০মার্চ) সকালে উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতার্ আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
ইশতিয়াক আহমেদ, নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ আশিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকতার্গন।
এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও কৌশল জানলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।