1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে সূর্যমুখী চাষে জাগছে নতুন সম্ভাবনা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে সূর্যমুখী চাষে জাগছে নতুন সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে প্রায় ২৫০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের বিকল্প লাভজনক ফসলের দিকে উৎসাহিত করতে সরকারের প্রণোদনা কর্মসূচি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আবাদ সম্প্রসারণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সূর্যমুখী একটি সম্ভাবনাময় তেলবীজ ফসল। এর বীজে প্রায় ৪০ শতাংশ তেল থাকে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিঘাপ্রতি ৪ থেকে ৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। সে হিসেবে প্রতি বিঘা জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০ লিটার তেল উৎপাদন করা যায়। কৃষি বিভাগ বলছে, ধানসহ প্রচলিত ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ বাড়ানো গেলে কৃষকের আয় বাড়বে এবং দেশীয়ভাবে ভোজ্যতেল উৎপাদনও বাড়বে।সরেজমিনে উপজেলার লাউরফতেহপুর, ইব্রাহিমপুর, বীরগাঁও ও নাটঘর ইউনিয়নের বিভিন্ন মাঠে ক্লাস্টার আকারে সূর্যমুখীর চাষ করতে দেখা গেছে। বিস্তীর্ণ জমিতে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের দৃশ্য ইতিমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

বিশেষ করে বিকেলের দিকে এসব ক্ষেতে মানুষের ভিড় দেখা যায়। অনেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে সেখানে আসছেন।নবীনগর পৌরসভার দোলাবাড়ি এলাকার কৃষক আব্দুল মান্নান এ বছর কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন।

তিনি বলেন, “ধানের বিকল্প হিসেবে এই ফসল চাষে আগ্রহী হয়েছি। গাছে এখন দানা গঠিত হচ্ছে। আশা করছি ভালো ফলন পাব।”লাউরফতেহপুর ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদুল হাসান নবীনগর–মুরাদনগর সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। তিনি বলেন, “বছরের শুরুতেই উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সূর্যমুখীর আবাদ করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আশা করছি, এ জমি থেকে প্রায় ১০ মণ বীজ পাওয়া যাবে।”সূর্যমুখী ক্ষেত দেখতে আসা দর্শনার্থীরাও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা রাকিব হাসান বলেন, “এত বড় সূর্যমুখীর ক্ষেত আগে দেখিনি। বিকেলে বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। ছবিও তুলেছি।”একইভাবে নবীনগর পৌর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে এখানে এসেছি। কাছ থেকে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এমন দৃশ্য এলাকায় বেশি হলে মানুষ ঘুরতে আসবে।”উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, সূর্যমুখীর তেলে ভিটামিন–ই ও স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাট বেশি থাকে। এটি রক্তের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তিনি আরও বলেন, উপজেলায় সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ফসলের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar