1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দুর্গাপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। যা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এই মাসে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) তেরিবাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ইফতারের আগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো এই মাসের অন্যতম বড় সার্থকতা।

অনুষ্ঠানে দুর্গাপুর সাংবাদিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক কবি সজীম শাইন, সদস্য সচিব ডা. মাওলানা আলী উসমান, সদস্য আদনানুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,এস এম রফিকুল ইসলাম,জামাল তালুকদার, আবিদ হাসান বাপ্পি এবং শান্ত তালুকদার।

দুর্গাপুর সাংবাদিক সমিতির এই আয়োজনে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য সচিব ডাঃ মাওলানা আলি উসমান। সংগঠনের আহ্বায়ক কবি সজীম শাইন বলেন, সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে এবার এতিম ও অসহায় ছাত্রদের সাথে ইফতার শেয়ার করাকে প্রাধান্য দিয়েছে সাংবাদিক সমিতি। আমরা মনে করি পেশাগত কাজের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar