1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মাসুম (২৫) সে বাগানবাড়ি লস্কর চালা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মার্চ) ভোর ৪ টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়,হাটুরিয়াচালা এলাকার লেহাজ উদ্দিন নেহার কাছ থেকে একই এলাকার আলহাজ হোসেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাল মাটি ক্রয় করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চালিয়ে আসছিল।মাটি ভর্তি ট্রাকের শ্লিপ ম্যান মাসুম রোববার ভোর ৪ টার দিকে মাটি কাটার খাদ দেখতে গেলে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় পড়ে মাসুম (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি,কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ম্যানেস করে দীর্ঘদিন ধরে এসব অবৈধ মাটি কাটা চলছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রোববার সকালে স্থানীয় মেম্বার, গ্রাম্য মাতব্বর ও গন্যমান্য লোকজনের উপস্থিতিতে মাটি খেকুরা নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে নিহত মাসুমের প্রতিবেশী জামাল উদ্দিন ( অবঃ সেনা সদস্য) বলেন,স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিহত মাসুমের বাড়িতে বসেই তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরে তা কার্যকরী হয়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান , মাটির ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছে। সংবাদ পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar