1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙ্গামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯ মার্চ ২০২৬ ​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙ্গামাটিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এদিন দুপুরে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

​রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মো. নুরুজ্জামান, সভাপতি, নানিয়াচর উপজেলা বিএনপি।​পান্না মিয়া, সাধারণ সম্পাদক, বরকল উপজেলা যুবদল।​কলিম উল্লাহ, প্রধান শিক্ষক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​অনুষ্ঠানে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই খুশির সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময়ই মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে এবং আগামীতেও পাহাড়ের মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
​অন্যান্য বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের ক্ষুদ্র উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের সামর্থ্যবান সকলকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar