1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্ববাজারে ধস: স্বর্ণ-রুপার দামে বড় পতন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববাজারে ধস: স্বর্ণ-রুপার দামে বড় পতন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ববাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। মূল্যবান এই দুই ধাতুর দামে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) স্পট স্বর্ণের দাম ৫ দশমিক ৩৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। একই দিনে স্পট রুপার দাম ১০ দশমিক ১২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ হাজার ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের মতো মূল্যবান ধাতুর ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বা ইয়িল্ড বাড়তে থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে অন্যান্য বিনিয়োগমুখী খাতে ঝুঁকছেন।

এছাড়া ফেডারেল রিজার্ভ-এর কঠোর মুদ্রানীতিও স্বর্ণ ও রুপার বাজারে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়, ফলে এর চাহিদা ও দাম উভয়ই হ্রাস পায়।

বিশ্লেষকদের মতে, এসব কারণের সম্মিলিত প্রভাবে স্বর্ণের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও প্রতিফলিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar