1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, ময়মনসিংহ ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়।

 শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন  দরবার শরীফের খাদেম ও ইমাম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী।  প্রতি বছরের মতো এ বছরও শতাধিক মুসল্লি উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ইমাম ও খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশ্বর দরবার শরীফ ( সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা প্রতিষ্ঠান) অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং  সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।

মহিলারা পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সকলের জন্য তোবারক বা খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar