1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মায় ঝড়ে ডুবল ৩ ট্রলার, অল্পের জন্য রক্ষা পেলেন শ্রমিকরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

পদ্মায় ঝড়ে ডুবল ৩ ট্রলার, অল্পের জন্য রক্ষা পেলেন শ্রমিকরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

নড়িয়া সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল। এগুলো ঢাকা থেকে ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে ট্রলারগুলো পদ্মা নদীতে পৌঁছলে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারগুলো নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে চালকেরা তীরে ভেড়ানোর চেষ্টা করেন, তবে ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।

ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar