1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে অসহায় পরিবারের মাঝে টিনের ঘর ও আর্থিক সহায়তা প্রদান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে অসহায় পরিবারের মাঝে টিনের ঘর ও আর্থিক সহায়তা প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে “নবীনগরের আঞ্চলিক কথা-মানুষের কল্যাণে” ফেসবুক গ্রুপ। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৮টি অসহায় পরিবারের মাঝে ৮টি টিনের ঘর নির্মাণসহ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার ২২ মার্চ নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেজাউল করিম (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এমএস বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি, সিসিডি-ডায়াবেটিস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী মোঃ নুরুল ইসলাম। সংগঠনটির প্রতিষ্ঠাতা রানা জালালের নেতৃত্বে পুরো আয়োজন সম্পন্ন হয়।
এ সময় আল আমানাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪টি টিউবওয়েল প্রদান করা হয়, যা উপকারভোগী পরিবারগুলোর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সহায়ক হবে।

সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হলো— মোঃ রেজাউল করিম (গ্রাম উল্লেখযোগ্য), আব্দুল সালাম (ফতেহপুর, নবীনগর পশ্চিম ইউনিয়ন), মোঃ নজু মিয়া (বিটি বিশাড়া, রতনপুর ইউনিয়ন), আনুয়ারা বেগম (কালঘড়া, রছুল্লাবাদ ইউনিয়ন), (দড়ি শ্রীরামপুর, শ্রীরামপুর ইউনিয়ন), সিদ্দিকুর রহমান (বোপাকান্দা, নবীনগর পূর্ব ইউনিয়ন), আম্বীয়া বেগম (ধরা ভাঙ্গা, বড়িকান্দি), মর্জিনা বেগম (বাড্ডা, সলিমগঞ্জ) এবং কবির মিয়া (সীদ্ধশরী, বিদ্যাকুট ইউনিয়ন)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার মাধ্যমে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar