মোঃ কামরল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২৫শে মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক বেদনাবিধুর ও কলঙ্কময় অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাসের সঠিক শিক্ষা নিয়ে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শহীদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।