1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শরণখোলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ২৬‌ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অফিসার বৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শরণখোলা শাখার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পুষ্প মাল্য অর্পণ করেন।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধ কমিটি শরণখোলা ও বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার‌ প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে‌ রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ জাহিদ হাসান। এরপর কুচকাওয়াজ ও‌ ডিসপ্লে প্রদর্শিত হয়।

পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদার, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বাদশা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনঞ্জয় মন্ডল। পরে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা বৃন্দকে উপহার প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar