1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবহেলায় ধুঁকছে ডলু ব্রিজ, স্থায়ী সমাধানে এমপির হস্তক্ষেপ প্রত্যাশা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অবহেলায় ধুঁকছে ডলু ব্রিজ, স্থায়ী সমাধানে এমপির হস্তক্ষেপ প্রত্যাশা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের উত্তর পানত্রিশা ও ফারাঙ্গা এলাকার মানুষের জন্য ডলু ব্রিজ যেন দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির বারবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই পুনরায় ভেঙে পড়ছে, ফলে স্থানীয়দের ভোগান্তি ক্রমেই বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭০০ থেকে ১০০০ পরিবারের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এলাকাবাসীর জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু ব্রিজটির বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির স্রোত ও দুর্বল কাঠামোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবাপ্রত্যাশীরা।

এলাকাবাসী অভিযোগ করেন, ব্রিজটি নিয়ে বারবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে আবেদন জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। শুধুমাত্র অস্থায়ী সংস্কার কাজের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়।
এ প্রসঙ্গে এলাকাবাসীর পক্ষে মো. তুহিন আলম জানান, “আমরা বহুবার আবেদন করেছি, কিন্তু টেকসই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবারই সংস্কার করা হয়, আবার ভেঙে যায়। এতে আমাদের দুর্ভোগ কমছে না, বরং বাড়ছে।”
এলাকাবাসী মনে করেন, দ্রুত একটি নতুন ও স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে তাদের দৈনন্দিন চলাচল সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ডলু ব্রিজ শুধুমাত্র একটি সেতু নয়, এটি এলাকার মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। তাই জনস্বার্থে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দ্রুত নতুনভাবে নির্মাণ করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar