1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতেই দেশে ঢুকতে পারে ‘গর্জন’ বৃষ্টিবলয় - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

রাতেই দেশে ঢুকতে পারে ‘গর্জন’ বৃষ্টিবলয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের আকাশে সোমবার রাতের মধ্যেই ‘গর্জন’ নামে একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা (Bangladesh Weather Observation Team)। সংস্থাটি বলছে, এই বৃষ্টিবলয় ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এবং এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশে আকাশ মেঘলা রয়েছে এবং কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে একই সময়ে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকায় সামগ্রিক পরিস্থিতি দেখে বৃষ্টিবলয়ের আগমন সহজে বোঝা যাচ্ছে না।

বিডব্লিউওটি জানিয়েছে, রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশে প্রবেশ করতে পারে এবং পরবর্তী কয়েকদিন তা সক্রিয় থাকবে। এ সময় দেশের অধিকাংশ স্থানে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। তবে দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি বলছে, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে চলমান গরম পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আসতে পারে, যদিও কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar