ফরিদআহমেদ,ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকর্ণঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল জব্দ করা হয় এবং তিনজন দোকানদারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব নাসরিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল তেল উদ্ধার করা হয়, যা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে জানা যায়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত প্রায় ১০ হাজার লিটার ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত তিন দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে