1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আশার আলো ‘ব্রি ধান-১০৫’: নবীনগরে বাড়ছে চাষ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আশার আলো ‘ব্রি ধান-১০৫’: নবীনগরে বাড়ছে চাষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কম গ্লাইসেমিক ইনডেক্স (GI) সম্পন্ন বিশেষ ধানের জাত ‘ব্রি ধান-১০৫’, যা স্থানীয়ভাবে ‘ডায়াবেটিক ধান’ নামে পরিচিত। গত দুই বছর ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে এ ধানের চাষ হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৩০ বিঘা জমিতে এই ধান আবাদ হয়েছে এবং ইতোমধ্যে ফসল কর্তনের দ্বারপ্রান্তে রয়েছে।

কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এই ধানের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৫৫, যা সাধারণ চালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে দেয় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

নবীনগর উপজেলার কৃষক ফরিদ আহম্মেদ ভৃইয়া জানান, এই ধানের ফলন ভালো হওয়ার পাশাপাশি ভাত ঝরঝরে ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক কৃষক ইতোমধ্যে ধানের পরিবর্তে সরাসরি চাল বিক্রির উদ্যোগ নিয়েছেন, যাতে ভোক্তারা সহজে এই স্বাস্থ্যসম্মত চাল সংগ্রহ করতে পারেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক কৃষক এই ধান চাষ করছেন এবং আগ্রহী ক্রেতাদের জন্য আগাম বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাইনবোর্ড ও মোবাইল নম্বরের মাধ্যমে চাল বিক্রির তথ্য জানানো হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ ধরনের কম GI সম্পন্ন খাদ্যশস্যের চাহিদা আরও বাড়বে। সে ক্ষেত্রে ‘ব্রি ধান-১০৫’ হতে পারে একটি সম্ভাবনাময় বিকল্প, যা কৃষক ও ভোক্তা—উভয়ের জন্যই উপকারী

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar