1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে সাপের কামড়ে এক মৌয়াল আক্রান্ত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সুন্দরবনে সাপের কামড়ে এক মৌয়াল আক্রান্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণে গিয়ে সাপের কামড়ে এক মৌয়াল আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ই এপ্রিল) দুপুর আড়াইটার সময় সুন্দরবনে মধু আহরণের সময় এঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত গহর আলী শেখের ছেলে আবুল কাশেম (৬০)।

জানাযায়, গত ১ এপ্রিল ০৭ জনের টিম মধু আহরণের উদ্দেশ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন হতে অনুমতি পত্র (পাশ) নিয়ে রক্ষিত সুন্দরবনে প্রবেশ করে।

আক্রান্ত ব্যক্তি বলেন, জঙ্গলের ভিতর দিয়ে সকাল ৯টার দিকে মধুর চাক খোঁজার সময় হটাৎ করে সাপ আমার মাথায় কামড় দেয়। সাথে সাথে আমি হাত দিয়ে ঝাড়া মেরে ফেলে দিই। এবং দেখতে পাই ওটা লাউডগা সাপ ছিলো।

তার সঙ্গী মহিউদ্দীন ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর আমরা আর মধুর চাক না খুঁজে ভাইকে নিয়ে রওনা দেই। তারপর বন বিভাগের সাথে কথা বলে আমরা নৌকা বেয়ে আসতে থাকি মাঝ পথে ফরেস্টারা বোর্ড নিয়ে আমাদের নিয়ে আসে। তারপর সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর হসপিটালে আসি। এখন চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সাপের কামড়ে মৌয়াল আক্রান্তের খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ইন্দ্রজিৎ জোয়ারদার বলেন, রক্ত পরীক্ষা করে হয়েছে। রক্তে বিষক্রিয়া না থাকলেও তার শাররীক সমস্যাসহ এলার্জির চিকিৎসা দিয়ে হসপিটালে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar