1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাঁচ নবজাতক নিয়ে বাড়ি ফিরলেন মা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

পাঁচ নবজাতক নিয়ে বাড়ি ফিরলেন মা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

কাপাসিয়া সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন মা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে বাড়িতে ফেরেন তিনি, যা এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের গৃহবধূ মাসুমা আক্তার গত ৫ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে। চিকিৎসকদের মতে, একসঙ্গে এত সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত বিরল এবং ঝুঁকিপূর্ণ একটি ঘটনা।

জন্মের পরপরই নবজাতকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিলেও প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর বর্তমানে মা ও শিশুরা সুস্থ রয়েছে। বিশেষ করে একজন নবজাতকের অবস্থা কিছুটা জটিল থাকলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে আসে।

মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, স্ত্রী ও সন্তানদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত। এটি তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের প্রথমে নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর এনআইসিইউ বিভাগের নির্দেশনা অনুযায়ী তাদের মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো সঠিক চিকিৎসা ও যত্ন নিশ্চিত করায় মা ও শিশুদের সুস্থ রাখা সম্ভব হয়েছে। প্রয়োজনে উচ্চতর চিকিৎসার জন্য প্রস্তুতিও রাখা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে এই বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বাড়িতে ফেরার পর নবজাতকদের দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তুলেছে।

জানা গেছে, এর আগে মাসুমা ও কাজল দম্পতির একটি ৯ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar