বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ -১ মৌসুমে আউশ (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করেন যশোর ৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। এদিন উপজেলা কৃষি পুনবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতার্ সাইয়েদা নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ইশতিয়াক আহম্মেদ, প্রাণি সম্পদ কর্মকতার্ শামছুল আরফিন, কৃষি সম্প্রসারণ কর্মকতার্ ইয়ামিন হোসেন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭০০ জন কৃষকে আউশ ধান (উফসী) ব্রিধান ৯৮ প্রণোদনা বিতরণ করা হবে। একজন কৃষক বীজ ৫ কেজি, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ১০ কেজি ও মিউরেট অব পটাশ (এমওপি) সার ১০ কেজিসহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ পাবে।