1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চামটাহাটে মৌখিক অনুমতি দিয়ে বিপাকে-নোটিশেও পারছে না সরাতে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

চামটাহাটে মৌখিক অনুমতি দিয়ে বিপাকে-নোটিশেও পারছে না সরাতে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের জমিতে অবৈধ্য ভাবে দোকান বসিয়ে ব্যবসা করছে ৭ জন দোকান ব্যবসায়ী । মৌখিক অনুমতি দিয়ে বিপাকে নোটিশ করেও পারছে না সরাতে।

অটো, ভ্যান, নছিমন চালক গন অভিযোগ তুলেছেন চেয়ারম্যানের উপর। তারা জানান চামটাহাটের অটোষ্টান রাস্তায় হওয়ায় অটো ভ্যান নছিমন রাখার জায়গা হিসেবে আমরা পরিষদের খালি জায়গাটি ব্যবহার করতাম। এতে করে বাজার সহ রাস্তায় কোন জানজট সৃষ্টি হত না। হটাৎ রাতারাতি ভাবে আমাদের ব্যবহৃত জায়গাটিতে গড়ে উঠে চায়ের দোকান সহ কাঠ খরি রাখার জায়গা। এমতবস্তায় বর্তমানে আমাদের গাড়ী রাখার জায়গা নাই তাই রাস্তায় জানজট সৃষ্টি হচ্ছে।

ঘটনা সূত্রে জানা যায় চামটাহাটের পুরাতন গরুহাটির জায়গাটি ২নং মদাতী ইউনিয়ন পরিষদের। চামটাহাটের গরু হাটির জায়গা না থাকায় ঐ জমিটি ব্যবহৃত হত। পর্যায়ক্রমে ইজারাদার পরিবর্তন হওয়ায় বর্তমান ইজারাদার ব্যক্তি মালিকানাধীন জমি লিজ নিয়ে গরু হাটি পরিচালনা করে আসছেন। পুরাতন গরুহাটটি পরিত্যক্ত অবস্থায় থাকলে ৭জন দোকানদার গোপনে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের কাছে মৌখিক অনুমতি নিয়ে দোকানপাট বসিয়েছে বলে অভিযোগ তুলেছেন অটো ভ্যান ও নছিমন চালকগন।

বিষয়টি ২নং মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের সাথে কথা বললে তিনি জানান পুরাতন গরুহাটির জায়গাটিতে বহুতল ভবনের স্টিমেট করা আছে সয়েল টেস্ট হয়েগেছে। মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয় ডেডলাইন দিলে জায়গাটিতে বহুতল ভবনের উদ্ভোধন করা হবে। দোকান পাট সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে করবে ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা জনাব মিনহাজ সাহেব।

ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা জনাব মিনহাজ এর সাথে বিষয়টি জানতে চাইলে তিনি জানান পুরাতন গরুহাটির অবৈধ্য দোকানপাট সরানোর জন্য গত ২১/০৪/২০২৬ইং তারিখে ৭ কর্ম দিবসের মধ্যে ৭ জন দোকান মালিককে নোটিশ করেন। ৭ কর্ম দিবসের মধ্যে তারা দোকান পাট না সরালে পূনরায় আবারো গত ২৯/০৪/২০২৬ ইং তারিখে ৩ কর্ম দিবসের মধ্যে দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়। যেহেতু তারা ২বার নোটিশ করার পরেও দোকান সরাচ্ছে না প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা করা হবে।

বাস্তবে ঘটেছে তার ভিন্ন চিত্র। পর পর দুই বার নোটিশ দেওয়ার পরেও কেউই দোকান পাট সারাননি। সরানোর উদ্যোগও নেননি কেউ। ভুক্তভোগিরা বলছেন চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা জনাব মিনহাজ নাটক করছেন।

৭জন দোকানদারের সাথে কথা বললে তারা কেউ বলেন আমাদের দোকার করার জায়গা দেন আমরা দোকান পাট সরাই। আবার কেউ বলে আগে বিল্ডিং এর কাজ আরম্ভ হউক তার পর সরাবো। কেউ বলছে ভিন্ন কথা আমাদের দোকান নিয়ে আপনাদের এত মাতা ব্যথা ক্যান।

সাধারন জনগন বলছে গরুহাটির চালাটি না ভাঙ্গা পর্যন্ত কেউই দোকান পাট সরাবে না। আবার কেউ বলছেন চেয়ারম্যান সহ রাজনৈত্তিক ব্যক্তিবর্গ দোকানদারের কাছে মোটা অংকে টাকা না নিলে কি আর দোকান বসার মৌখিক অনুমতি দেয়। নোটিশ করাটা নাটক ছাড়া কিআর এমনটাই মন্তব্য করছেন ভুক্তভূগিগন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar