1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর ও সম্পাদক বনি নির্বাচিত - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর ও সম্পাদক বনি নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ সদস্য বিজয়ী হয়েছেন আমিরুল বনি পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দ।সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ আব্দুস সবুর শেখ ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করা আমিরুল ইসলাম ৯৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে তালা প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১০৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে ৮১৪ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে মোঃ মাহবুবুর রহমান ১১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীক নিয়ে ৭৩৩ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে তরবারী প্রতীক নিয়ে মোঃ বদরুজ্জামান বনি ১২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মই প্রতীক নিয়ে ৭২০ ভোট পেয়ে পরাজিত হন।সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ শাকিরুল ইসলাম শাকিল ১২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শাপলা ফুল প্রতীক নিয়ে ৭১০ ভোট পেয়ে পরাজিত হন।সহ-সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে মোঃ সাইফুল ইসলাম আসাদ ১২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হারিকেন প্রতীক নিয়ে ৬৩২ ভোট পেয়ে পরাজিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীক নিয়ে মোঃ আসানুর রহমান ১০৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীক নিয়ে ৮০০ ভোট পেয়ে পরাজিত হন।দপ্তর সম্পাদক পদে মোঃ রানা আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে মোঃ রায়হান সিদ্দিকী ১১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে পরাজিত হন।অর্থ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৮০০ ভোট পেয়ে পরাজিত হন।কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোঃ শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মোঃ হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বন্দর বিষয়ক সম্পাদক পদে ট্রাক প্রতীক নিয়ে মোঃ আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে ৯০৭ ভোট পেয়ে পরাজিত হন।
কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে মোঃ আসাদুজ্জামান ১১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীক নিয়ে ৬৮৪ ভোট পেয়ে পরাজিত হন।প্রচার সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে মোঃ সজীবুর রহমান ১১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কবুতর প্রতীক নিয়ে ৭০১ ভোট পেয়ে পরাজিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাট প্রতীক নিয়ে মোঃ আক্তারুজ্জামান সনি ১২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুলদানী প্রতীক নিয়ে ৬৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
রপ্তানি বিষয়ক সম্পাদক পদে কাঁঠাল প্রতীক নিয়ে মোঃ রকি মাহমুদ লিটন ১০৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতীক নিয়ে ৯৫৬ ভোট পেয়ে পরাজিত হন।

কার্য নির্বাহী সদস্য পদে আম প্রতীক নিয়ে মোঃ রেদওয়ানুল ইসলাম সিমান্ত ১১৮৭ ভোট, ইজিবাইক প্রতীক নিয়ে মোঃ মাহাবুব রুবেল ১১৫৮ ভোট, বটগাছ প্রতীক নিয়ে মোঃ সাগর হোসেন ১১০০ ভোট এবং বেহালা প্রতীক নিয়ে মোঃ জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar