1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুর টঙ্গীতে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্র - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর টঙ্গীতে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্র

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে। তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দিনভর আন্দোলনের পর রাতে মালিকপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জানা যায়, সকাল থেকেই ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। দিনভর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত সাড়ে ১০টার দিকে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ফ্যাক্টরির বাইরে অবস্থানরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তাসহ শ্রীলঙ্কান বিদেশি বায়ারদের (ক্রেতা) আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে এবং আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়। তবে অভিযোগ রয়েছে, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের ওপর পানি নিক্ষেপ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar