1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণে বিল আনছে ইরান - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণে বিল আনছে ইরান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু’র মাথার দাম নির্ধারণে বিল আনার প্রক্রিয়া শুরু করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph জানিয়েছে, দেশটির পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধমূলক এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিলটি পাস হলে ট্রাম্প বা নেতানিয়াহুকে হত্যাকারী ব্যক্তি বা সংস্থাকে ৫ কোটি ইউরো পুরস্কার দেওয়ার বিধান রাখা হতে পারে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করা হচ্ছে। কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ানও জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিগগিরই পার্লামেন্টে ভোট হতে পারে।

এদিকে ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

একই সময়ে মার্কিন সংবাদমাধ্যম Axios জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই প্রস্তাবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar