1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শত্রুদের পিছু হটতে বাধ্য করছে ইরান: গালিবাফ - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

শত্রুদের পিছু হটতে বাধ্য করছে ইরান: গালিবাফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সামরিক সক্ষমতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে ইরান তার শত্রুদের একটি “ঐতিহাসিক সংঘাতে” পিছু হটতে বাধ্য করছে।

রোববার ভার্চুয়াল সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও নৌযুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশজুড়ে জনসমাবেশ—সব ক্ষেত্রেই ইরানের নেতৃত্ব ও ব্যবস্থাপনার ইতিবাচক ফলাফল প্রতিফলিত হচ্ছে।

গালিবাফের মতে, সাম্প্রতিক সাফল্যের পেছনে সামরিক শক্তির পাশাপাশি জনগণের দৃঢ় অবস্থান ও জাতীয় ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এই ঐক্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন শত্রুরা অর্থনৈতিক চাপ ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে ইরানে বিভাজন তৈরির চেষ্টা করছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সামরিক শক্তি, জনসমর্থন, কূটনীতি এবং জনগণের সেবা—এই চারটি ক্ষেত্র বর্তমান সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সাফল্যকে কূটনৈতিক ও আইনি অর্জনে রূপ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গালিবাফ আরও বলেন, প্রতিপক্ষের বক্তব্য বা প্রতিশ্রুতির ওপর ইরান আস্থা রাখে না। ইরানি জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন পাবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar