নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ঘোষণার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে তারা আঘাত হেনেছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, বুধবার গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে চালানো হামলাগুলো ছিল তেহরানের ‘অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ প্রতিক্রিয়া।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ইরানের এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।