1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও সড়ক অবরোধ তীব্র যানজট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও সড়ক অবরোধ তীব্র যানজট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর তেজগাঁওয়ে বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা। এতে তেজগাঁও, মহাখালীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবস্থান নেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করলেও তারা কর্মসূচি অব্যাহত রাখেন।

শ্রমিকদের দাবি, নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের কর্মীদের মে মাসের বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, এরিয়া বিল ও নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধের দাবি জানান তারা।

এ ছাড়া প্রাপ্য অর্থ পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, মামলা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন না করার দাবিও তুলেছেন শ্রমিকরা।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar