1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ধানের ফলার আঘাতে আহত কিশোরের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বাঘারপাড়ায় ধানের ফলার আঘাতে আহত কিশোরের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে আহত কিশোর সাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। প্রায় এক মাস চিকিৎসাধিন অবস্থায় সাদিক মারা গেলেন।

সাদিকের মৃত্যুর সংবাদ এলাকায় আসলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার (২২ জুন) সকাল ৭টা ১৫
মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে সাদিকের জানাজার নামাজ রায়পুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে ।

সুত্রে জানায়, গত মাসের (২৫ মে) সকাল ১০ টার দিকে রায়পুর বাজারে ধান বিক্রি করতে আসেন রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪৫) এবং তার ছেলে সাদিক (১৯)। সেখানে ধান কিনছিলো একই এলাকার সাবেক সেনা সদস্য হাসান মন্ডল ও তার ছেলে সাকিব। ধানের বস্তায় প্রতি মনে ১ কেজি করে বেশি দেওয়া হলেও ব্যবসায়ি হাসান ধান ওজন করে এক মনের কম দেখান। এ নিয়ে সাদিক প্রতিবাদ করলে হাসানের ছেলে সাকিব চড়াও হয়। পরে সাকিব (ধানের নমুনা সংগ্রহের ‘ফলার’) দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় সাদিক। এসময় তার পিতা হানিফা ও আহত হন। পরে আহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদিককে।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, সাদিকের মৃত্যুর সংবাদ এলাকায় আসলে কিছুটা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়েছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মামলা চলমান আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar