1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দীর্ঘদিনের জবরদখলমুক্ত হলো ৬.০০ একর সংরক্ষিত বনভূমি, বন বিভাগের দখলে ফিরল জমি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দীর্ঘদিনের জবরদখলমুক্ত হলো ৬.০০ একর সংরক্ষিত বনভূমি, বন বিভাগের দখলে ফিরল জমি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগুনী মৌজায় দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা ৬.০০ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বৃহস্পতিবার পরিচালিত যৌথ অভিযানে জমিটি পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয় এবং সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাগরী মৌজার ৪৭৭ ও ৪৭৮ নম্বর দাগভুক্ত মোট ৬.০০ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল জবরদখল করে ব্যবহার করছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়। পরবর্তীতে আদালতের রায় এবং সর্বশেষ গেজেট ও বিএস/বিআরএস রেকর্ডে জমিটি বন বিভাগের মালিকানায় বহাল থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জমি জরিপ করে সীমানা নির্ধারণ করা হয় এবং দখলমুক্ত জমিতে বন বিভাগের মালিকানা নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সর্দার, সহকারী কমিশনার (ভূমি) এএনএম ইশফাকুর কবির, বন বিভাগের কর্মকর্তা মহসিন আলীসহ প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে রাখা হয়েছিল। আজ প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।”

বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী বলেন, “সাগুনী মৌজার ৪৭৭ ও ৪৭৮ নম্বর দাগের সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন জবরদখলে ছিল। আদালতের রায়, গেজেট এবং সর্বশেষ ভূমি রেকর্ডে জমিটি বন বিভাগের মালিকানায় নিশ্চিত হওয়ার পর প্রশাসনের সহযোগিতায় এটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে পর্যায়ক্রমে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ দিনাজপুরের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও দখলমুক্তকরণ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar