1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাপের কামড়ে বাঁচতে পারতেন সোহান, কুসংস্কারে ঝরে গেল প্রাণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সাপের কামড়ে বাঁচতে পারতেন সোহান, কুসংস্কারে ঝরে গেল প্রাণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, রাতে মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। সাহসিকতার সঙ্গে তিনি সাপটিকেও মেরে ফেলেন। তবে ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে প্রথমে ওঝার মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। এতে মূল্যবান সময় নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, সাপের কামড়ের পর সোহানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর সকালে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, সাপের কামড়ের ক্ষেত্রে ওঝা বা কুসংস্কারনির্ভর চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিষধর সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম (Anti-venom) প্রয়োগের মাধ্যমে অধিকাংশ বিষধর সাপের কামড়ে আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের পর সময়ক্ষেপণ জীবনহানির অন্যতম প্রধান কারণ। তাই কুসংস্কার পরিহার করে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ওপর আস্থা রাখা এবং দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
একটি ভুল সিদ্ধান্ত কিংবা সামান্য বিলম্ব একটি তাজা প্রাণ কেড়ে নিতে পারে। তাই সাপের কামড়ের ঘটনায় ওঝার শরণাপন্ন না হয়ে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar