1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে ও বিশৃঙ্খলমুক্তভাবে বসবাস করার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিন্দু পরিবার।

শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী এবং রেখা রাণী চক্রবর্তীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় এডভোকেট সজয় চক্রবর্তী।

লিখিত বক্তব্যে বলা হয়, অসিত চক্রবর্তী ও রেখা রাণী চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র সন্তান অন্তু চক্রবর্তী রাজবাড়ী জেলার কালুখালী থানার কৃষ্ণনগর গ্রামের মো: বাচ্চু শেখের মেয়ে ও দুই সন্তানের জননী জনৈক মিতু আক্তার এর সহিত টিকটকার হিন্দু মহিলা হিসেবে পরিচয় হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, পরিচয়ের পর প্রেম ভালোবাসা করে তারা আমাদের অনবগতিতে ঢাকার সাভার এর অন্তর্গত অজ্ঞাত স্থানে একসাথে বসবাস করে। বিবাহ বহিভূর্তভাবে উক্ত মিতু আক্তার স্বামী-সন্তান রেখে আমার ছেলের সাথে অবৈধভাবে বসবাস করে। পরবর্তীতে ১ বৎসর পূর্বে উক্ত মিতু আক্তার ২ সন্তানের জননী ও স্বামী বিদ্যমান রয়েছে বিষয়টি জানতে পেরে আমার ছেলে অন্তু চক্রবর্ত্তী আমার বাড়ি চলে আসে। তারপর ২/৩ মাস পূর্বে উক্ত মিতু আক্তার স্থানীয় কিছু কুচক্রী লোকের সহযোগিতায় আমাদের বাড়ি কাকৈরগড়া আসলে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আমার ছেলেকে সাথে নিয়ে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নামক স্থানে গিয়ে বিবাহ বহির্ভূতভাবে পুনরায় বসবাস শুরু করে। ইতোমধ্যে দুই সপ্তাহ পূর্বে আমার ছেলে উক্ত মিতু আক্তার এর নিকট হইতে নিঁখোজ হলে আমি রেখা রাণী চক্রবর্ত্তীকে খবর দিয়ে নিয়ে ছেলেকে বের করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আমাকে আটক করে। এমতাবস্থায় আমি আমার ভাই অ্যাডভোকেট সজয় চক্রবর্তীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তার সহায়তায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় উক্ত মিতা আক্তারকে সমঝোতার মাধ্যমে হলফনামা সম্পাদন করে বিগত ২৬/০৬/২০২৬ ইং তারিখে নগদ ৬০ হাজার টাকা প্রদান করে আমার ভাইয়ের সাথে আমার বাড়ি কাকৈরগড়া চলে আসি। পরদিন অর্থাৎ বিগত ২৭/০৬/২০২৬ ইং তারিখে বিশেষ প্রয়োজনে আমার বসত ঘরে তালাবদ্ধ করিয়া আমি আমার স্বামী সহ আমার মেয়ের বাড়ি চলে যাই। এরই মধ্যে বাড়ি থেকে খবর পাই যে, উক্ত মিতু আক্তার আমার অনুপস্থিতিতে হলফনামা সম্পাদনক্রমে উল্লেখিত ৬০ হাজার টাকা গ্রহণ করে স্বামী-সন্তানের নিকট না গিয়ে পুনরায় কাকৈরগড়া এসে আমার বসত ঘরের তালা ভেঙে স্থানীয় কিছু দুস্কৃতিকারী কুচক্রীমহলের সহায়তায় প্রবেশ করে অদ্যাবধি অবস্থান করছে। উল্লেখ্য যে, আমার ঘরের ওয়াড্রপে রক্ষিত ৭০ হাজার টাকা এবং চার আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিল। তাছাড়াও ঘরের ভিতর অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রাদি ছিল। উক্ত মিতু আক্তার স্থানীয় লোকজনের নিকট প্রচার করছে যে, তাকে ১০ লক্ষ টাকা দিলে সে তার স্বামীর সংসারে ফিরে যাবে, না হলে আমার ছেলেকে এনে দিতে হবে। অন্যথায় আমার বসত ঘর ছেড়ে যাবে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমি সংশ্লিষ্ট দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছি। আমি আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই। টিকটকার উক্ত মিতু আক্তার আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী বিধায় স্থানীয় কিছু কুচক্রীমহলের সহযোগিতায় আমাদের ভিটে ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায়, আমরা অসহায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিধায় মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মহোদয়কে আপনাদের মাধ্যমে আমাদের বিষয়টি জানানো সহ সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা কমনা করছি। আমরা আমাদের বসত বাড়িতে নিরাপদে বিশৃঙ্খলামুক্তভাবে বসবাস করতে চাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar