1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খামেনির জানাজায় অনুপস্থিত মোজতবা, ইরানে নতুন জল্পনার জন্ম - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

খামেনির জানাজায় অনুপস্থিত মোজতবা, ইরানে নতুন জল্পনার জন্ম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তার ছেলে মোজতবা খামেনির অনুপস্থিতি নতুন করে আলোচনা তৈরি করেছে। রোববার অনুষ্ঠিত জানাজায় আলী খামেনির অন্য তিন ছেলে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিলেও মোজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা রয়েছে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি আহত হতে পারেন। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। মার্চের শুরুতে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

সরকারি অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার শুরু হয়েছে এবং এক সপ্তাহ ধরে ইরান ও ইরাকে বিভিন্ন কর্মসূচি চলবে। ইরানের দাবি, এসব আয়োজনে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষ অংশ নেবেন। এদিকে অ্যাক্সিওসের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ইরান-সংক্রান্ত শান্তি আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সময়ে জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান ও ব্যানারও দেখা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar