1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের - bdtelegraph24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাজার কোটি টাকার মালিক ও মিমকে জীবনসঙ্গী করার আকুতি, পাগলা মসজিদের দানবাক্সে চিঠি পাগলা মসজিদের দানবাক্সে মিললো আবেগঘন চিরকুট ও স্বর্ণালংকার নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন ভিডিও বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার সরকার আর কাউকে নিপীড়িত নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার নাসিরনগরে সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত কাজে ব্যবহার গভীর রাতে পেট্রলবোমা ছুড়ে বিরিশিরিতে গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেয়ার চেষ্টা খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৩৩ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা অভিযান শুরু করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, সেনাবাহিনী ও আইআরজিসি যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। এক ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের পর চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এতে একাধিক জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লেগেছে।

আইআরজিসি বলেছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ। পৃথক এক বিবৃতিতে তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ নজরদারি বিমানের হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার দাবি করেছে।

এ ছাড়া কুয়েতের আলি আল-সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী, আলি আল-সালেম ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির একটি কৌশলগত এফপিএস রাডার সিস্টেমে আঘাত হানা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক অভিযান এখনো অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar