1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জেলের জালে ধরা পড়ল বিরল মেছো বাঘের বাচ্চা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

জেলের জালে ধরা পড়ল বিরল মেছো বাঘের বাচ্চা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ফরিদপুর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের চরভদ্রাসনে জেলের মাছ ধরার জালে একটি মেছো বাঘের বাচ্চা ধরা পড়েছে। বুধবার সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের সার্ভিস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে একলাস বেপারী নদীতে পাতা চায়না দুয়ারি তুলতে গিয়ে জালের ভেতর গর্জনের শব্দ শুনে কাছে যান। সেখানে তিনি বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণীকে আটকা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করেন।

উদ্ধারের সময় প্রাণীটির থাবার আঁচড়ে দুজন আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেন।

প্রথমে প্রাণীটিকে অনেকেই বন্য বিড়াল মনে করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে সেটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এ সময় স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান এবং বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন। তিনি জানান, মেছো বাঘের বাচ্চাটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরে নেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar