1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস পালন, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস পালন, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জ, ১৬ জুলাই ২০২৬: জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জুলাই আন্দোলনের আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহিদ পরিবারের পাশে অব্যাহতভাবে থাকার আহ্বান জানান। পাশাপাশি ন্যায়বিচার, সুশাসন, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরে শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, সুষ্ঠু বিচার, সম্মান, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও শহিদ ও আহত পরিবারের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান (পিপিএম) বলেন, জুলাই গণ-আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম বলেন, আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন জুলাই গণ-আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শহিদ পরিবার ও আহতদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সম্প্রীতি, সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar