ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার (১৭ জুলাই) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশের দৌলতপুর বিলে যাওয়ার পথে বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত সুমন মিয়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মরহুম হাজী নুর ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিলে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।