নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৭ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের টানা তিনবারের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে এই স্মরণ সভার আয়োজন করা হয়। ২০২২ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
স্মরণ সভায় স্থানীয় বাসিন্দারা তাদের প্রিয় এই জনপ্রতিনিধিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকীতে দল-মত নির্বিশেষে স্থানীয়রা শোক প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা আব্দুল মাজিদ, সাবু, নাজমুল, যুবনেতা আবিদ হাসান আমান এবং কৃষক দল নেতা জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া এলাকার শত শত সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।