1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্য সংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

যশোরে নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্য সংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই) ২০২৬, সকাল ৭টা ২৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যসংঘ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের সভাপতি খবীরউদ্দিন সুইট।

গৃহীত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতার লেখা আহ্বান করা হবে। ২১ আগস্ট প্রাচ্যসংঘ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘রঙের আঁচড়ে নজরুল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ২৯ আগস্ট জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

২৩ নভেম্বর নজরুলের কারাবরণ দিবসে প্রাচ্যসংঘের ভাসানী উন্মুক্ত মঞ্চে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া ১৮ ডিসেম্বর নজরুলের কারামুক্তি দিবস উপলক্ষে মুন্সী মেহরুল্লাহ ময়দানে ‘কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববীক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি ২০২৭ ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের শতবর্ষ স্মরণে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবশেষে ২৫ মে ২০২৭, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে মানবতা, সাম্য ও বিদ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক, গবেষক ও লেখক বেনজীন খান, অধ্যাপক আব্দুল মতিন, নুর ইসলাম, শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন, শিল্পী আলমগীর হোসেন, কবি সেলিম রেজা সেলিম, শহিদ জয়, শহিদুল ইসলাম দইচ, নিত্যানন্দ পাল, মাহবুব লাইগার, অনিক মাযহার ও তোফাজ্জল হোসেন মানিক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar