1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ উদ্বোধন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

নবীনগরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই), দুপুর ১২টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছয় বীর সন্তানের স্মরণে নির্মিত ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

উদ্বোধন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন প্রাণ হারান। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক অনন্য স্মারক।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ, বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদি, আমির হোসেন, যুবদল নেতা কাজী সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar