1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে ‘পরিকল্পিত বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে এই মেলার উদ্বোধন করা হয়।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আশেক হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার একটি দায়িত্ব। একটি গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিতে হবে। আজকের একটি চারা গাছই আগামী দিনের বিশাল বৃক্ষে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতির উপকারে আসবে। সবুজায়ন বৃদ্ধি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ জরুরি।”

মেলায় বিভিন্ন নার্সারি ও উদ্যানপালন প্রতিষ্ঠানের স্টলগুলোতে আম, লিচু, মাল্টা, ড্রাগন ফল, অ্যাভোকাডো, অর্কিড, বনসাই ও ক্যাকটাসসহ অসংখ্য দেশি-বিদেশি প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। স্টল মালিকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই বৃক্ষপ্রেমীদের আগ্রহ বাড়ছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar