1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান ক্যাফে জান্নাত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

যশোরে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান ক্যাফে জান্নাত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই) ২০২৬, সন্ধ্যা ৬টা ২৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোডের পালবাড়িতে নান্দনিক পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট’। শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্টের প্রোপ্রাইটর জিল্লুর রহমানের পিতা ইসমাঈল হোসেন ও মাতা সামনুর নাহার ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পার্টনার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, যশোরবাসীর জন্য রুচিসম্মত, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের নিশ্চয়তা নিয়ে তারা এই যাত্রা শুরু করেছেন। মনোরম পরিবেশে গ্রাহকদের জন্য এখানে নানাবিধ সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। মানসম্মত সেবা ও আতিথেয়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই গ্রাহকদের মন জয় করতে পারবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠানের সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই নবযাত্রায় ক্যাফে জান্নাত কর্তৃপক্ষ সকলের উপস্থিতি, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar