1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা

বাঘারপাড়ায় কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা, আজীবন কমিউনিস্ট, কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’। রোববার উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখানের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অমল সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনাসভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে কমরেডের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর বাকড়ী গোচর মাঠে অলোচনা সভায় অংশ নেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক জহিরুল হক জহির,বাঘারপাড়া উপজেলা কমিটি ও স্মৃতি রক্ষা কমিটির সাধারন সম্পাদক বিপুল বিশ্বাস, যশোর জেলা কমিউনিস্ট লীগের সদস্য পলাশ বিশ্বাস, সদস্য বিথীকা বিশ্বাস, প্রফেসর রমেশ চন্দ্র অধিকারী, অপূর্ব অধিকারী, দিলীপ বিশ্বাস, সুবোধ বিশ্বাস প্রমুখ।

অলোচনা শেষে একই মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বসুন্দিয়া ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। এরপর সন্ধ্যায় কমরেড অমল সেন এর সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলন করে দিনের কর্মসূচি শেষ হয়। উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৩ সালে ১৯জুলাই নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এক জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে আজীবন সেই জমিদার, জোতদার তথা ভূস্বামীদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।

আজীবন বিপ্লবী নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ মহান নেতা ২০০৩ সালের ১৭জানুয়ারি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ ইচ্ছানুযায়ি বাকড়ী বিদ্যালয় চত্বরে মরদেহ সমাধিস্থ করা হয়। যেখান থেকে তেভাগা (উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে কৃষক) আন্দোলনের সূচনা করেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar