1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভবদহের জলাবদ্ধতা নিরসনে পানিসম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ চাইল সংগ্রাম কমিটি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পানিসম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ চাইল সংগ্রাম কমিটি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
রবিবার (২৬ জুলাই, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। শনিবার (২৫ জুলাই) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার শতাধিক গ্রামের মানুষ বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় কৃষি উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংগ্রাম কমিটির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমডাঙ্গা খাল পুনঃখনন, হরি নদী খনন এবং টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও দুই বছরেও কাজ শেষ হয়নি। এছাড়া ১৪০ কোটি টাকা ব্যয়ে হরি ও আপার ভদ্রা নদী খননের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।

জলাবদ্ধতার কারণে মানুষের জীবন এখন চরম মানবিক সংকটে পৌঁছেছে। কৃষিজমি বছরের পর বছর পানির নিচে থাকায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এমনকি মৃত ব্যক্তিকে কবর দেওয়া বা সৎকারের জন্য উঁচু বেদি তৈরি করতেও পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যা এই অসহায় মানুষের পক্ষে বহন করা অসম্ভব।

ভবদহ পানি নিষ্কাশন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু এ কথা বলেন। তিনি ভবদহবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংগ্রাম কমিটি অবিলম্বে আমডাঙ্গা খালের সংস্কার সম্পন্ন, খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত নদীর অস্থায়ী বাঁধ অপসারণ, পলি অপসারণ এবং বিলভিত্তিক টিআরএম বাস্তবায়নের দাবি জানিয়েছে। স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, তসলিমুর রহমান, অনিল বিশ্বাসসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar