মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
সোমবার (২৭ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সফর করবেন। সফরকালে তিনি উপজেলার আধুনগর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করবেন।
সকাল ১১টায় লোহাগাড়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রশাসকের। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারুল আলম চৌধুরী বলেন, “সফরকালে বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করবেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম।”
স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।