1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করল জেলা পরিষদ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করল জেলা পরিষদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২৯ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার আধুনগর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি স্থানীয় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং তাদের সহায়তার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা পরিষদ ও বিএনপি আন্তরিকভাবে কাজ করছে। কোথায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত ক্ষতির ভিত্তিতেই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “দায়িত্ব গ্রহণের পরপরই বন্যাকবলিত উপজেলার সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এবারের বন্যায় অসংখ্য মানুষ বসতঘর, কৃষিজমি, ফসল, গবাদিপশু, হাঁস-মুরগির খামার ও মাছের ঘের হারিয়ে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাব্বির আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar