1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুকন্যা নিখোঁজ, একজনকে উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুকন্যা নিখোঁজ, একজনকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন
দৌলতপুর থানা -বিডিটেলিগ্রাফ

দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নম্বর মরিচা ইউপির ভুরকা পাড়া গ্রামে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। স্থানীয়দের তাৎক্ষনিক তৎপরতায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছে।

এলাকাবাসী জানায়, বুধবার (৫ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মরিচা ইউপির ভুরকা পাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৬) ও একই এলাকার আসিকের মেয়ে নুরিয়া খাতুন (৭) পদ্মা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে দুজন ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী দ্রুত এগিয়ে গিয়ে জামিলাকে উদ্ধার করতে পারলেও নুরিয়া স্রোতে ভেসে গেছে বলে জানা যায়। পরে খুলনা থেকে ডুবিরি দল এসে উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশু নদীতে নেমেই ভেসে যেতে থাকে। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও অপর শিশু এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি
টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর রহমান জানান, বিকেল ৩টার পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু
হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar