1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তীব্র তাপপ্রবাহে স্থবির পীরগঞ্জের জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

তীব্র তাপপ্রবাহে স্থবির পীরগঞ্জের জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

সাকিব আহসান, প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
শুক্রবার (৭ আগস্ট), দুপুর ২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরম ও প্রখর রোদে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুপুরের দিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

পৌর এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আগে গরম পড়ত, কিন্তু এখনকার মতো এত অসহনীয় ছিল না। দুপুরে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে।”

উপজেলার সাগুনী গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, “ধান ও সবজির জমিতে কাজ করতে গিয়ে বারবার বিশ্রাম নিতে হচ্ছে। প্রচণ্ড রোদে শরীর দুর্বল হয়ে পড়ছে, এতে উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।”

ব্যবসায়ী নাসরিন আক্তার বলেন, “দুপুরের পর বাজারে ক্রেতা কমে যায়। প্রচণ্ড গরমের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চায় না। এতে ছোট ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।”

চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথাব্যথা, ক্লান্তি ও ডায়রিয়ার মতো সমস্যার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। পর্যাপ্ত পানি পান ও ওরস্যালাইন গ্রহণের পাশাপাশি প্রয়োজন ছাড়া দুপুরে বাইরে না যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, এই তাপপ্রবাহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে সম্পর্কিত। উত্তরাঞ্চলে নির্বিচারে বৃক্ষনিধন, জলাভূমি ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণ স্থানীয় পর্যায়ে তাপমাত্রা আরও বাড়িয়ে তুলছে। পরিবেশকর্মীদের দাবি, শুধু বৃক্ষরোপণ নয়, বিদ্যমান বনাঞ্চল ও জলাভূমি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

পীরগঞ্জের পরিবেশকর্মী মো. রাশেদুল ইসলাম বলেন, “আমরা যদি এখনই পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিই, তাহলে আগামী কয়েক বছরে গ্রীষ্মকাল আরও ভয়াবহ হয়ে উঠবে। শুধু গাছ লাগালেই হবে না, বিদ্যমান বনাঞ্চল ও জলাভূমিও সংরক্ষণ করতে হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar