মাহাবুল ইসলাম গাজীপুর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো। একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে হত্যার ঘটনায় এখনো চূড়ান্ত বিচার ও শাস্তি কার্যকর হয়নি।
আমরা চাই, সাংবাদিক তুহিন হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। তদন্ত ও আদালতের মাধ্যমে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
একজন সাংবাদিকের হত্যার বিচারহীনতা কোনোভাবেই কাম্য নয়। তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি রাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিতে হবে।
আমাদের দাবি একটাই—সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।