নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ ও ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তি প্রদর্শন করেছে।
তিনি বলেন, মুসলিম দেশগুলো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে বাইরের যেকোনো শক্তির দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির ওপর নির্ভর করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তার শেষে আরাঘচি বলেন, এখন সময় এসেছে শুধু নিজেদের ওপর আস্থা রাখা এবং ‘সত্যিকারের ভ্রাতৃত্বকে’ গ্রহণ করার।