1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেললাইনের পাশে বাঁশের ঘর, দুই সন্তান নিয়ে রেহেনার বেঁচে থাকার লড়াই - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

রেললাইনের পাশে বাঁশের ঘর, দুই সন্তান নিয়ে রেহেনার বেঁচে থাকার লড়াই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (৮ আগস্ট ২০২৬), রাত ৮টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে দুই সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন রেহানা খাতুন। অর্থাভাবে ঘর ভাড়া দিতে না পেরে অবশেষে খুলনা-মোংলা রেললাইনের পাশে সরকারি জমিতে বাঁশের কাঠামো তুলে আশ্রয়ের চেষ্টা করছেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অর্থকষ্টে থাকা রেহানা আগে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে সন্তানদের নিয়ে থাকতেন। কিন্তু ঘর ভাড়া পরিশোধ করতে না পারায় তাকে সেই আশ্রয়স্থল ছাড়তে হয়। উপায়ান্তর না দেখে তিনি রেললাইনের পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।

স্থানীয়দের সহযোগিতায় সেখানে বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হয়েছে। তবে টিন ও বেড়া কেনার সামর্থ্য না থাকায় সেটি এখনো বসবাসের উপযোগী হয়নি। ফলে খোলা আকাশের নিচে প্রকৃতি নির্ভর করেই দুই সন্তানকে নিয়ে দিন কাটাতে হচ্ছে তাকে।

স্থানীয় বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, “রেহানার মাথায় চুল না দেখে কারণ জিজ্ঞেস করেছিলাম। তখন সে জানায়, ঘরের ৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি করেছে।”

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে রেহানা খাতুন বলেন, “সন্তানদের নিয়ে অনেক কষ্টে আছি। ঘর নেই, খাবারেরও কষ্ট। বাধ্য হয়ে চুল বিক্রি করেছি। সরকার যদি একটি ঘরের ব্যবস্থা করে দেয়, তাহলে সন্তানদের নিয়ে একটু নিরাপদে থাকতে পারব।”

স্থানীয় প্রবীণ আবু তালেব শেখ বলেন, “পরিবারটির পাশে দাঁড়ানো জরুরি। সরকারি উদ্যোগে একটি ঘর করে দিলে রেহানা ও তার সন্তানদের কষ্ট অনেকটাই কমবে।”

স্থানীয়দের দাবি, পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রুত সরকারি আবাসন সুবিধার আওতায় আনা হোক। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar