নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুদ্ধের ক্ষতিপূরণসহ একাধিক শর্ত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওমানের সঙ্গে প্রণালী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এটি খুলে দেওয়ার বিষয়টি কয়েকটি শর্ত পূরণ এবং জুনের চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের ওপর নির্ভর করছে।
শনিবার ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর প্রণালী খোলার জন্য দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রয়েছে।
তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ওমানের সঙ্গে আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। তাদের দাবি, ‘শত্রু’কে ইরানের শর্ত মেনে নিতে হবে।
এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান তাদের পছন্দের রুট এড়িয়ে চলা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।